সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৬:৪৬ PM

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা আইনজীবী সমিতির উদ্যোগে স্থানীয় আইনজীবী কার্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাড. শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রাফিক সরকার)।
এ্যাড. আলহাজ্ব মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও এডিশনাল পিপি এ্যাড. কে এম রায়হান উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন কবীর কর্ণেল, এ্যাড. আনোয়ার হোসেন, এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. ফরিদা মুকুট, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, এ্যাড. মেরাজ হোসেন রিংকু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা জনগণের সেবা করার জন্য এসেছি, মানুষের সেবাই পরম ধর্ম। তিনি সকলকে স্বচ্ছতার সহিত কাজ করার আহ্বান জানান। শেষে এ্যাড. হাজী আফতাব উদ্দিনকে আহবায়ক ও এডিশনাল পিপি এ্যাড. কে এম রায়হান উদ্দিনকে সদস্য সচিব করে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির কমিটি গঠন করা হয় ।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
