সিরাজগঞ্জে অনুমোদনহীন বেকারিতে জরিমানা
১৯ আগস্ট, ২০২৬ এ ৬:৪০ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুমোদনহীন দুই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং বিক্রির দায়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেলে শেখের নেতৃত্বে উপজেলার সলঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতারা এবং র্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দু’টি হলো- মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি।মো. সোহেল শেখ জানান, এসব অনিয়মে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক হিরা সরদারকে ৫০ হাজার টাকা ও আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র: dailykaratoa.com
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
