সিরাজগঞ্জ-৬ আসনে ধানের শীষের ড. এম এ মুহিত বেসরকারিভাবে বিজয়ী
১৩ ফেব্রুয়ারি, ২০২৬ এ ২:০০ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত। তিনি ১,৭০,১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শাহজাদপুর উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ড. এম এ মুহিতের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোট (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী এস. এম. সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১,০২,১৮৫ ভোট। ড. মুহিত ৬৭,৯৪৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের সমর্থনে ১,৭৭,৫৩০ জন এবং ‘না’ প্রতীকের পক্ষে ৭৯,৫৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেজবাহ উদ্দিন (হাতপাখা) ২,৫৪০ ভোট, ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন (মোমবাতি) ১,১৩০ ভোট এবং জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ১,০৬২ ভোট পেয়েছেন। বাকি প্রার্থীরা নামমাত্র ভোট পেয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭ জন। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৬০টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সকাল সাড় ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিল। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী ও তরুণ ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, শাহজাদপুর আসনটিতে এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতা এবং হাসিবুর রহমান স্বপন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সূত্র: Daily Manobkantha
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারি সাম্রাজ্য
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · Janobani
তানোরে শহীদ জিয়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বিতরণ অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩০ PM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২১ PM · nagorik tv
ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বদলিজনিত বিদায়ে সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুকে বিদায় সংবর্ধনা
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
