সিরাজগঞ্জ-৬ আসনে জামানত হারালেন ৯ প্রার্থী
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ এ ৭:৫৭ AM

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী দুজন। এ আসটিতে ভোটারের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৯০৫ জন। গত বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনটিতে ১৬০টি ভোটকেন্দ্রে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৯ হাজার ৯০১টি । এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এম এ মুহিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) শাপলা কলি’র এসএম সাইফ মোস্তাফিজ। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৮৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোশারফ হোসেন শহিদুল। তার প্রতীক ছিল মোমবাতি। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ১৩০ ভোট।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
