সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা
২৫ ডিসেম্বর, ২০২৪ এ ১২:২৫ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক মদন কর্মকার (৩০)। এমন খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রা*ণ দেন প্রেমিকা সুদীপ্তা দাস কেকা (২৬)। তারা দুজন একই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লায় সুদীপ্তা দাস কেকার মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে প্রেমিক মদন কর্মকার বগুড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
অপরদিকে সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী ছিলেন।
The post সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ দিলেন প্রেমিকা appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
