সিরাজগঞ্জ শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের হামলা ও ফোন ভাঙচুর
১৮ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় মোটরসাইকেল কেনা-বেচা সংক্রান্তি বিরোধ নিয়ে মধ্যস্থতা করতে গিয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। এবং এক পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কেনা-বেচা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় যান।
কর্তব্যরত উপপরিদর্শক তাকে জড়িত না থাকলে চলে যেতে বললে সাব্বির ক্ষিপ্ত হয়ে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থী আচরণের অভিযোগ করেন।
পরে তিনি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে থানায় প্রবেশ করেন এবং ধস্তাধস্তি শুরু করেন।
এ সময় এক পুলিশ সদস্য ভিডিও ধারণ করছিলেন, ছাত্রদলকর্মীরা তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
এ সময় ছাত্রদল নেতারা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন।
আব্দুল্লাহ আল সাফায়েত আদিব জানান, পুলিশ কর্মকর্তা টাকা চেয়েছিলেন সাব্বির আহমেদ তা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটি হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল জানান, ওই নেতারা সংগঠনের অনুমতি ছাড়া গিয়েছিলেন। তদন্ত করে দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রদল নেতা দলবল নিয়ে থানায় চড়াও হয়ে পুলিশের ওপর হামলা করেন।
তারা আগের মতো পুলিশের আচরণের অভিযোগ তুলে এক কনস্টেবলের মোবাইল ভেঙে ফেলেন। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
সূত্র: বাণিজ্য প্রতিদিন
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
