সিরাজগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ডিআইজি সন্তোষ
২৪ আগস্ট, ২০২৬ এ ৯:৪২ PM

বিগত সরকার পতনের পর সিরাজগঞ্জ শহর অস্থিরতা আর আতঙ্কে পরিণত হয়েছিল। এতে চুরি, ছিনতাই, লুটপাট আর পাড়া-মহল্লায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা লেগেই থাকত এ শহরে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে জেলা পুলিশের কার্যক্রমকে শক্তিশালী করার ফলে বদলে যাচ্ছে এখন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ কমিউনিটি পুলিশিংয়ের সভায় অংশগ্রহণ করেন। তিনি এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লাবাসীর মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ লেগেই থাকত। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্রের মহড়ায় প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হয়ে থাকত এবং বাসাবাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই, মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ের উৎপাত ছিল অস্বাভাবিক।
জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ ব্যবস্থা শক্তিশালী করা, পাড়া-মহল্লায় সভা-সমাবেশ ও বিভিন্ন এলাকায় কমিটি গঠনের মাধ্যমে এসব অপরাধ ক্রমশ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। মাত্র ৬ মাসের ব্যবধানে এসব অপরাধ প্রায় ৭০/৮০ শতাংশ কমে গেছে।
বুধবার ডিআইজি সিরাজগঞ্জ সদর থানা পরিদর্শন শেষে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় তিনি মাদক, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, কিশোর অপরাধ, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, ওসি রাকিবুল হাসান ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
পরদিন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস পরিদর্শন করেন ডিআইজি। এছাড়াও পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের ১৬ জন সদস্যকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিআইজি। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেন।
বিষাক্ত ওষুধ ও খামারের দখলে বিলুপ্তির মুখে চান্দিনার দেশীয় মাছ
নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
অসুস্থতায় থামেনি স্বপ্ন, ৪১ বই থেকে সমৃদ্ধ পাঠাগার আল-রুমানের
ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
গ্যাস আমদানির নামে ১৭ বছর লুটপাট করা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশকের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল
২৪ আগস্ট, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ এ ৯:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবিন্দ
২৪ আগস্ট, ২০২৬ এ ৭:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
২৪ আগস্ট, ২০২৬ এ ৭:৩৬ PM · বাংলা ট্রিবিউন
