শাহজাদপুর সংবাদ

বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবিন্দ

২৪ আগস্ট, ২০২৬ এ ৭:৫১ PM

বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবিন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক:

চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিন অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে মুজিব সড়কস্থ নিজস্ব বাড়িতে ফিরেছেন।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল অসুস্থ সাংবাদিক ফেরদৌস রবিনের নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান। প্রতিনিধি দলের সদস্যরা তার সঙ্গে কিছু সময় কাটিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

ফেরদৌস রবিন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার হিসেবে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, প্রশাসনিক কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা সংবাদ তুলে ধরে আসছেন। একই সঙ্গে তিনি সিরাজগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে সহকর্মীদের পাশে থেকেছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি দলের সদস্যরাও তার শারীরিক সুস্থতা ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

The post বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবিন্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ