বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশকের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল
২৪ আগস্ট, ২০২৬ এ ১০:৫৪ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা এলাকায় ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বিতীয় তলার হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের সিরাজগঞ্জ প্রতিনিধি সোহান সেখের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য হেলাল আহমেদ, মোঃ নুরুল ইসলাম বাবু, মোঃ জাকিরুল ইসলাম সান্টু, সোহাগ হোসেন জয় এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নাছির উদ্দিন পাটোয়ারী দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তারা। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর শারীরিক অসুস্থতা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা দানের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশক নাছির উদ্দিন পাটোয়ারীর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন। মোনাজাতে অসুস্থ নাছির উদ্দিন পাটোয়ারীর জন্য মহান আল্লাহর রহমত ও শেফা কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল অসুস্থ মানুষের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
The post বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশকের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার
২৪ আগস্ট, ২০২৬ এ ৯:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবিন্দ
২৪ আগস্ট, ২০২৬ এ ৭:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাল সনদ থেকে মৃত শিক্ষকের ইনডেক্স, মাদ্রাসায় এমপিও জালিয়াতির নানা কৌশল
২৪ আগস্ট, ২০২৬ এ ৭:৩৬ PM · বাংলা ট্রিবিউন
রায়গঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন
২৪ আগস্ট, ২০২৬ এ ৭:১৭ PM · Amar Desh
