সিরাজগঞ্জ এনায়েতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত | রাজনীতি | বাংলা এডিশন
৭ নভেম্বর, ২০২৬ এ ১:১৬ PM

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে এনায়েতপুর হাট চত্বরের আমতলায় থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রওশন আলী মন্টু সরকার। সঞ্চালনা করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আবু সালেহ আহম্মদ জামিল।
সভায় বক্তব্য দেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন ও সদস্যসচিব আহম্মেদ আলী, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান এবং থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারি।
এ ছাড়া বক্তব্য দেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম হোসেন গোলাফ ও সদস্যসচিব আলহাজ নজরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অসমানগনি ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার এবং এনায়েতপুর থানা ছাত্রদলের সদস্যসচিব ইমতিয়াজ হাসান মোল্লা ও যুগ্ম আহ্বায়ক আরমান হোসেনসহ অন্য নেতারা। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
শাজাহানপুরে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা
সাত নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ে দেয়ালে রাজনৈতিক স্লোগান, ছয় ছাত্রীর বক্তব্য গ্রহণ
ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
সূত্র: Bangla Edition
সম্পর্কিত সংবাদ
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাটের ব্যাগে বৃক্ষ উপহার, নাটোরে পরিবেশকর্মী পলাশের ব্যতিক্রমী উদ্যোগ
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ফুলজোড় ডিগ্রি কলেজে নিয়োগের আগেই নিরাপত্তা প্রহরীর দায়িত্বে জাকারিয়া
৯ নভেম্বর, ২০২৬ এ ২:৪৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীতে বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ PM · Bd24live
