সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
২৭ আগস্ট, ২০২৬ এ ৫:৩৭ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৯টি অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নাটোর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম উপস্থিত থেকে এসব ক্ষতিকারক জাল জব্দ করেন এবং পরবর্তীতে তা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু জেলে ও ব্যবসায়ী চলনবিল অধ্যুষিত সিংড়ার জলাশয়গুলোতে চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী নির্বিচারে শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর একটি দল নিংইন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল উদ্ধার করে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, “চায়না দুয়ারি জাল আমাদের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালে অতি ক্ষুদ্র পোনা মাছ থেকে শুরু করে কোনো জলজ প্রাণীই রেহাই পায় না। চলনবিলের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন রূপসী চলনবিলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করবে।”
The post সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
