সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৫ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা ও দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের সিংড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও ৪নং কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল ফটিক এবং উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. শামীম হোসেন ভিপি।
সভায় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অংশ নেন। এছাড়াও তৃণমূল বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপস্থিত ছিলেন।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে এবং তৃণমূল পর্যায়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় শৃঙ্খলার বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
The post সিংড়ায় স্থানীয় নির্বাচনকে ঘিরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় দুধের কারখানায় ভেজাল,দুই ব্যবসায়ীকে জরিমানা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, সরকারি সহায়তা পাননি অনেকেই
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ PM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কাজিপুরে মদ নিয়ে থানায় গিয়ে আটক যুবক,৭ দিনের কারাদণ্ড
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যান মোজাফফর হোসেন: প্রসিকিউটর জোহা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ PM · প্রথম আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃশ্যমান হতে শুরু করেছে উন্নয়ন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৬ PM · karatoa.com.bd
