সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ
১২ আগস্ট, ২০২৬ এ ২:০৯ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফলে পাশের হার কিছুটা নিম্নমুখী হলেও অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।
উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাশের হারে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
এ বছর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৬৭%।মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছে১২ জন শিক্ষার্থী।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা “বিয়াম ফাউন্ডেশন ” পরিচালিত এই বিদ্যাপীঠটি দ্রুতই এলাকায় আস্থার প্রতীক হয়ে উঠেছে।
উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। চমৎকার এই অর্জনের কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়:নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও পাঠগ্রহণ।পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও সার্বক্ষণিক দিকনির্দেশনা।পড়াশোনায় পারিবারিক উৎসাহিত ও সহায়ক পরিবেশ।প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন,“শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতার ফলেই আজকে আমাদের এই সাফল্য। শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
The post সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
