শাহজাদপুর সংবাদ

সাবেক এমপি চয়ন ও কবিতাসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

১৫ মে, ২০২৫ এ ১:০০ PM

সাবেক এমপি চয়ন ও কবিতাসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা

হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলা দায়েরের পর চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার (১২ মে) শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেছেন।

এ মামলার আসামিদের কয়েকজন হলেন- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, তার বোন একই আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবিতা, কবিতার ছেলে সুমগ্ন করিম, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী ও মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ সালাম ব্যাপারী, সদস্য মনসুর মোল্লা ও সালাম ফকির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার প্রমুখ।

ইতোমধ্যেই এ মামলার চারজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদী, বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহজাদপুর শহরের করতোয়া ব্রিজ এলাকায় যায়। এ সময় আসামিরা আন্দোলন ও মিছিলে বাধা প্রদান করেন। ছাত্র-জনতা বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে সাবেক এমপি চয়ন ইসলামের হুকুমে আন্দোলন নস্যাৎ করতে আসামিরা লোহার রড, লাঠি, হাঁসুয়া, হাতুড়ি, ককটেল, বোমা নিয়ে মিছিলের ওপর হামলা করেন।

হামলায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলোকদিয়ার গ্রামের হামিদুর রহমান তুষারসহ ছাত্র-জনতা আহত হয়। পরে আসামিরা ককটেল বিস্ফোরণ করে চলে যায়।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ