সলঙ্গা ফাজিল মাদ্রাসার নবগঠিত কমিটিকে সংবর্ধনা
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ PM

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহ্যবাহী সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নব গঠিত গভর্নিং বডির সভাপতি,বিদ্যুোৎসাহী ,সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে এবং মাদ্রাসার হলরুমে প্রিন্সিপাল কে এম আব্দুল মজিদ এর সভাপতিত্বে থানা শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মারুফ হাসান খোকন,হেদায়েতুল ইসলাম আইয়ুব,কেএম শহিদুল ইসলাম মজনু,থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সোহন,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,আসন্ন সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ ও সাংবাদিক মিজানুর রহমান মিজান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির সভাপতি আলাউদ্দিন ইসলাম সহ বিদ্যুোৎসাহী এবং সদস্যদেরকে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
গভর্নিং বডির সভাপতির বক্তব্যে আলাউদ্দিন ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে বলেন, আমাকে যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে, তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। এই মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন করে প্রতিষ্ঠানটিকে এ অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে শিক্ষক,শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া চান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,ছাত্রছাত্রীসহ অভিভাবকবৃন্দু।
The post সলঙ্গা ফাজিল মাদ্রাসার নবগঠিত কমিটিকে সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ব্যবস্থাপনা কমিটির সভা শুরুর পূর্বে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বেলকুচি সদরে মডেল ইউনিয়ন পরিষদ গড়তে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৪৮ PM · dailykaratoa.com
