শাহজাদপুর সংবাদ

তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু

২৫ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ PM

তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু

মোঃ হোসেন আলী ছোট্ট :বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু বলেছেন, “তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণ ও শেকড়। তাদের ত্যাগ, শ্রম ও সাহসের ওপর ভর করেই বিএনপি টিকে আছে এবং আগামীর পথচলায় বিজয় অর্জন করবে।”তিনি বলেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বাধাই দলের পথ রোধ করতে পারবে না। বিএনপির শক্তির মূল উৎস তৃণমূল। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে শক্তিশালী সাংগঠনিক ঘাঁটিতে পরিণত করতে পারলে দলের আগামী দিনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, “তৃণমূল নেতা-কর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচির নেপথ্যে তৃণমূলের নেতা-কর্মীদের ত্যাগ ও সংগ্রাম রয়েছে। আগামীতেও তাদের হাত ধরেই দল আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।”তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু রাজনীতি করা নয়; মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই বিএনপির মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য অর্জনে তৃণমূলের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা।”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে দলটির যাত্রা শুরু হয়।দলের নেতারা মনে করেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূল নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম—সবক্ষেত্রেই তৃণমূলের নেতা-কর্মীরাই দলের মূল শক্তি হিসেবে কাজ করে আসছেন।সাইদুর রহমান বাচ্চু বলেন, “তৃণমূলকে শক্তিশালী করতে পারলেই বিএনপি আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত দল হিসেবে সামনে এগিয়ে যাবে। তাই দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।”

The post তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ