বেলকুচি সদরে মডেল ইউনিয়ন পরিষদ গড়তে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৮ PM

মোঃ জুবায়ের হোসাইন, স্টাফ রিপোর্টার :সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম সরকার।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।গণসংযোগকালে নজরুল ইসলাম সরকার বলেন, “দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিলাম। দল ও ইউনিয়নবাসীর সহযোগিতা পেলে সদর ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর বেলকুচি সদর ইউনিয়নবাসীর ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে যমুনা নদীর ভাঙন থেকে চরাঞ্চলের মানুষকে রক্ষা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়নে পরিণত করা হবে—এটি আমার অঙ্গীকার।”নজরুল ইসলাম সরকার বলেন, বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য ইসলাম খান (আলিম) তাকে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন।তিনি বলেন, সদর ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post বেলকুচি সদরে মডেল ইউনিয়ন পরিষদ গড়তে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ব্যবস্থাপনা কমিটির সভা শুরুর পূর্বে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন এমপি সেলিম রেজা
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:১৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তৃণমূল নেতা-কর্মীরাই বিএনপির প্রাণশক্তি,তারাই দলের আসল ভরসা: সাইদুর রহমান বাচ্চু
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৩০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:০৬ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা শিক্ষকের বাড়িতে চুরি
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৪৮ PM · dailykaratoa.com
সলঙ্গা ফাজিল মাদ্রাসার নবগঠিত কমিটিকে সংবর্ধনা
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
