সরকার নিজেদের দায় জনগণের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে: জামায়াত আমির
১১ আগস্ট, ২০২৬ এ ৭:৪৫ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:গ্যাস, তেলসহ বিভিন্ন জ্বালানি ও সেবা খাত বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, গ্যাস ও তেলসহ গুরুত্বপূর্ণ খাত বেসরকারি খাতে দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জনগণকে আরও বড় ধরনের জিম্মিদশায় ফেলতে পারে। সরকার নিজেদের দায় জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (১০ আগস্ট ২০২৬) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাবে না। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলেও মন্তব্য করেন তিনি।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নিয়ে তিনি বলেন, মানুষের আয় বাড়ছে না, অথচ ব্যয়ের চাপ বাড়ানো হচ্ছে। এভাবে পরিস্থিতি চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানোর বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, একবার দাম বাড়ানোর পর আবারও দাম বাড়ানোর আশঙ্কা রয়েছে।দেশের অর্থনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা নেই এবং শেয়ারবাজারও ঘুরে দাঁড়াতে পারছে না। মানুষের আয় না বাড়লেও গ্যাস ও নিত্যপণ্যের দাম বারবার বাড়ানো হচ্ছে। সরকার নিজেদের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশে এক ধরনের অঘোষিত সেন্সরশিপ রয়েছে, যার কারণে সাংবাদিকরা সবকিছু বলতে বা লিখতে পারছেন না।মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
The post সরকার নিজেদের দায় জনগণের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে: জামায়াত আমির appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৬ PM · bdnews24.com
সিংড়ায় ইটালী ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫০ PM · Sarabangla
ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী হাফিজ উদ্দিন সঙ্গে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিএনপির দু’পক্ষে সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জ শহর
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ PM · sangbad.net
সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবর্ধনায় হাজী আব্দুস সাত্তার
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
