সমস্যায় জর্জরিত এনায়েতপুর,হাল ধরার অপেক্ষায় মানুষ
১৯ আগস্ট, ২০২৬ এ ৮:৩২ AM

এনায়েতপুর,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঈশরাক হোসেন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে নানা নাগরিক সমস্যা ও অব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।সড়কের বেহাল দশা, যানজট ও মাদকসহ বিভিন্ন সমস্যায় জনজীবনে ভোগান্তি বাড়ছে।বিশেষ করে গুরুত্বপূর্ণ কেজির মোড়ে ট্রাফিক ব্যবস্থা না থাকায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে এনায়েতপুর থেকে আহম্মেদপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটির অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উচ্চকরণের কাজের জন্য পাকা সড়ক ভেঙে মাটি দিয়ে ভরাট করা হয়।কিন্তু কাজ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত সড়কটি পুনরায় পাকা করার দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।ফলে ধুলাবালি, খানাখন্দ ও চলাচলের দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
রূপনাই স্টিল ব্রিজ এলাকাতেও যানজট ও চলাচলে ভোগান্তি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মাদকের বিস্তার নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সচেতন মহল বলছে, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।সড়ক সংস্কার, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থা জোরদার ও মাদক নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
একই সঙ্গে এনায়েতপুরকে উপজেলা করার দাবিও এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এনায়েতপুরকে উপজেলা করার দাবি দীর্ঘদিনের।এলাকাবাসীর প্রত্যাশা, শুধু প্রতিশ্রুতি নয়, এবার এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে।
The post সমস্যায় জর্জরিত এনায়েতপুর,হাল ধরার অপেক্ষায় মানুষ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ার মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সলঙ্গায় গর্ভবতী চেক-আপ সমাবেশে আলোচনা রাখেন ডা: তৃপ্তি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে নূর কায়েম সবুজের নেতৃত্বে বিশাল মিছিল
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খুকনীতে চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জাল হোসেনের মতবিনিময় সভা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
