সংবাদ প্রকাশের পর সরকারি কলেজের ক্লাসরুম থেকে খাট-তোষক সরালেন অধ্যক্ষ
১৪ অক্টোবর, ২০২৬ এ ৫:৫৬ PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে শ্রেণিকক্ষে বেডরুম বানিয়ে রাত্রিযাপন করা সেই রুম ছেড়েছেন অধ্যক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ওই শ্রেণিকক্ষ থেকে খাট, তোষক, বালিশ, আলনাসহ সব আসবাবপত্র সরিয়ে নেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এর আগে গত সোমবার ইত্তেফাক অনলাইনে ‘সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই নড়েবসে কর্তৃপক্ষ এবং এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
প্রকাশিত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কলেজটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রুমেই অবস্থান করছেন অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। কক্ষে রয়েছে একটি ঘুমানোর খাট, তোষক, বালিশ ও বেডশিট। রয়েছে পোশাক রাখার আলনা, রিচার্জেবল টেবিল ফ্যান ও চেয়ার টেবিল।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন জানান, ঘটনাটি আপনাদের মাধ্যমে জানার পর শ্রেণিকক্ষ থেকে বেডসহ সকল আসবাবপত্র সরানোর জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।
হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম জানান, আমি নিজে থেকেই শ্রেণিকক্ষ থেকে সব আসবাবপত্র সরিয়ে নিয়েছি।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে ৮৫টি গভীর নলকূপ স্থাপন করছে চট্টগ্রাম ওয়াসা
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা, আনসারদের হাতে আটক ১
৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ লাখ ৬৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৩
৩ নভেম্বর, ২০২৬ এ ১০:০২ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে টানা চার মাস শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ওসি রাকিবুল হাসান
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
