শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকতে চান যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৩ PM

মো. সোহান সেখ :
আসন্ন সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সেলিম রেজা বলেছেন, আমি সবসময় শ্রমিকদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করতে কাজ করতে চাই।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের ন্যায্য দাবি আদায়ে আমি কাজ করে আসছি। নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করব এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
মো. সেলিম রেজা বর্তমানে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের আটবার নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম হাজী আনছার আলীর পুত্র।
তার সমর্থক ও শ্রমিক নেতারা বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মো. সেলিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন যোগ্য প্রার্থী। তারা আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
The post শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকতে চান যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
