শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করছিলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনের সময় চট্টগ্রামে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাতজন হলেন আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে তাঁরা পাঁচলাইশ এলাকায় কেক কাটেন। পরে বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করেন। সেখান থেকে বের হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটিতে ওই সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে ভারতের মুম্বাই থেকে ছিনতাই হওয়া বিমান নেমেছিল ঢাকায়, এরপর ১০৫ ঘণ্টার উত্তেজনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৮ PM · প্রথম আলো
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
সরকারি চাকরিতে এখনো গোয়েন্দা দিয়ে যাচাই, প্রাথমিকে অনেকের নিয়োগ আটকে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
