খুলনায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM

খুলনার রূপসা উপজেলায় মাছের ঘের থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. বাপ্পী (৩৫) রূপসা উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কোনো একসময় বাপ্পীকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে স্থানীয় লোকজন বিলের একটি মাছের ঘেরের পানিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বাপ্পীর ঘাড়ের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বাপ্পী আগে মাছের ব্যবসা করতেন। তিনি ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। এলাকায় তিনি নিয়মিত থাকতেন না। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মাদক ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন করছিলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে ভারতের মুম্বাই থেকে ছিনতাই হওয়া বিমান নেমেছিল ঢাকায়, এরপর ১০৫ ঘণ্টার উত্তেজনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৮ PM · প্রথম আলো
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
সরকারি চাকরিতে এখনো গোয়েন্দা দিয়ে যাচাই, প্রাথমিকে অনেকের নিয়োগ আটকে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
