শাহজাদপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
১৯ অক্টোবর, ২০২৬ এ ২:৩৯ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের ৭ বছরের (১ম শ্রেণীর ছাত্রীকে) এক শিশুকে ফুসলিয়ে ডেকে নিয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো: আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মাতা, মোছাঃ নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে ১৯ অক্টোবর রোজ শুক্রবার শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুর রহমান একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
এজাহারে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুর রহমান ও তাদের বাড়ি একই গ্রামে পাশাপাশি হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পূর্বে একাধিকবার আসামী ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ১৩/১০/২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আসামী ফুসলিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বিভিন্ন কু-প্রস্তাব ও অঙ্গভঙ্গি করে স্পর্শের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে শিশুটি রাজী না হলে তাকে জোরপূর্বক ঘরের ভেতর বিছানায় ফেলে পোশাক টেনে খোলার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানো হয়।
শিশুর চিৎকারে আসামী তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে বিষয়টি এলাকার আত্মীয়-স্বজন ও সাক্ষীদের সাথে আলোচনা করে থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ,এজাহার পেয়ে তদন্ত ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি , এবং আইনি সকল কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
The post শাহজাদপুরে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ PM · karatoa.com.bd
রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
