শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM

সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবাচরা নতুনপাড়া গ্রামে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার আসামি আব্দুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রথম শ্রেণির ওই শিশু ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়ার পথে আব্দুর রহমানের উত্যক্ত ও কুপ্রস্তাবের শিকার হতো। এ বিষয়ে তার অভিভাবকদের একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

গত ১৩ অক্টোবর বিকেলে ওই শিশু বাড়ির উঠানে খেলছিল। এ সময় আব্দুর রহমান তাকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তাকে ছেড়ে দেন তিনি। পরে শিশুটি দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুরে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামাল উদ্দিন মাস্টার

শিশু বিভাগের ডিগ্রি নেই, তবুও আইসিএমএইচের প্রধান স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্মের পরিচয়ে কেউ মুক্তিযুদ্ধে অংশ নেননি, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীতে প্রকাশ্যে চলছে মা ইলিশ ধরা ও বিক্রির মহোৎসব

দুর্গাপুরকে মডেল উপজেলা গড়তে কাজ করছেন ব্যারিস্টার কায়সার কামাল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ