সিরাজগঞ্জে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৫ PM

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তিরা হলো, ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) ও তাঁর মেয়ে কিরণমালা (১৩)।কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার সকালে রাম প্রসাদ হালদার ও তাঁর মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।ওসি আরও জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন : কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেপ্তার
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের প্রবেশ পথের সামনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:০২ PM · karatoa.com.bd
রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার ১
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৫২ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:২৮ PM · Alokito Bangladesh
