শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে সহপাঠীদের সামনে হাত-পা বেধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা
২৭ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের সামনেই হাত-পা বেধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সজীব উপজেলার পৌর এলাকার বাড়াবিল শিমুল পাড়া গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২৬ এপ্রিল) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অভিযুক্ত সজীব আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ না থাকার সুযোগে কৌশলে তাদের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩ শত টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়। সাথে সাথে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন। এ ঘটনায় এলাকার প্রধানবর্গ রোববার শালিস বৈঠকের আয়োজন করেন।
এদিকে নিজেদের নির্দোষ দাবী করে এটাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই শালিসে উপস্থিত না হলে বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারনে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ–৫ দুই সূচকেই সেরা বগুড়া
১০ আগস্ট, ২০২৬ এ ৯:০১ PM · প্রথম আলো
শাহজাদপুরে অগ্নিকাণ্ডে সুতার দোকান পুড়ে ছাই; দগ্ধ এক
১০ আগস্ট, ২০২৬ এ ৬:২৬ PM · Ajker Bangladesh
শাহজাদপুরে সুতো ও কাপড়ের দোকানে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
১০ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ PM · দৈনিক ইনকিলাব
শাহজাদপুরে সুতার দোকানে ভয়াবহ আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি দগ্ধ ১
১০ আগস্ট, ২০২৬ এ ৯:৩২ AM · সময়ের কণ্ঠস্বর
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর অবশেষে সচল, স্বস্তি ফিরেছে রোগীদের মধ্যে
৭ আগস্ট, ২০২৬ এ ১:৪০ PM · দৈনিক ইনকিলাব
