শাহজাদপুরে সীমানা বিরোধের জেরে চাচার কোপে ৫ বছরের শিশু নিহত
১৬ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আপন চাচার রামদার কোপে হৃদয় সরদার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার গালা ইউনিয়নের মারজান পশ্চিমপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত শিশুর পিতা ফারুক সরদার জানান, দীর্ঘদিন ধরে বড় দুই ভাই হামিদ সরদার ও পেশকার সরদারের সঙ্গে তাঁর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ সীমানা থেকে হামিদ ও পেশকার মাটি কাটতে শুরু করলে ফারুক বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ফারুক তাঁর ছেলে হৃদয়কে কোলে নিয়ে বাড়ির দিকে ফিরে যাওয়ার সময় পেছন থেকে হামিদ ও পেশকার রামদা নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
হামলার মুখে ফারুক মাটিতে পড়ে গেলে তাঁর কোলে থাকা শিশু হৃদয়ের মাথার পেছনে রামদার কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের এবং উপ-পরিদর্শক মোমিনুর রহমান ও গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
