শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের সেন্টার পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত
১০ এপ্রিল, ২০২৬ এ ২:১৩ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবালে সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন তিনি। এ সময় সি এস এফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২০০ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত।
এতে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আছলাম আলী, সিএসএফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধীকে চিকিৎসা ও কারিগরি শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ নভেম্বর, ২০২৬ এ ৮:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
৩ নভেম্বর, ২০২৬ এ ৭:০৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে জেল হত্যা দিবস ঘিরে পুলিশের টহল,সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা
৩ নভেম্বর, ২০২৬ এ ২:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা
৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
