শাহজাদপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা
১৩ আগস্ট, ২০২৪ এ ১:০০ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: শাহজাদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সকল সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) কেলা ১১টার সময় এই মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়।
এ সময় খঞ্জনদিয়ার ড. এম. এ মুহিতের বাসভবনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের গণমানুষের নেতা, উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এম.এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, শাহজাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, বিএনপি নেতা আলাল হোসেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমলকুন্ডুসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন হাজী আব্দুস সাত্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
