শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
১১ আগস্ট, ২০২৫ এ ১:০০ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাসেল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুণ্ডু, আতাউর রহমান পিন্টু, সাংবাদিক আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরি, জাকারিয়া মাহমুদ, মির্জা হুমায়ুন, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মাধ্যমে সাহসীদের থামিয়ে দিয়ে আতঙ্কের রাজত্ব কায়েম করতে চেয়েছে সন্ত্রাসীরা। এই ন্যাক্কারজনক হত্যার মাধ্যমে নতুন করে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করার হীন চেষ্টা চালানো হয়েছে। শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার মাধ্যমে ভয়ের যে সংস্কৃতি চালু করতে চেয়েছে সন্ত্রাসীরা তা কখনোই সফল হতে দেয়া যাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
মানসিক চাপে হাসপাতালে বিএনপি নেতা বাচ্চু, বাসায় হামলার বিচার চাইল পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষে সাফল্য, যুক্ত চার শতাধিক পরিবার
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৪ AM · Daily Nabochatona
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ গলার ফাঁস : Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:১০ AM · Daily Naya Diganta
