শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৬ সেপ্টেম্বর, ২০২৪ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহত মেরাজ মণ্ডল (১৯) শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতির ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লেগে যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিকশায় থাকা মেরাজ মন্ডল (১৯) নামের অটোরিকশার যাত্রী নিহত হয়।
এ সময় চালকসহ ৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: Amar Sangbad
সম্পর্কিত সংবাদ
সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেইল, ছাত্রীকে ডেকে নির্যাতন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:০৬ PM · Janobani
সয়দাবাদে নেতাকর্মীদের ওপর হামলার পর ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা: প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
আইফোন-১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:১৮ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
