শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে শিশুরোগীর চিকিৎসা বন্ধ,ফোনে দিচ্ছেন প্রেসক্রিপসন

২৫ মার্চ, ২০২০ এ ১:০০ PM

শাহজাদপুরে শিশুরোগীর চিকিৎসা বন্ধ,ফোনে দিচ্ছেন প্রেসক্রিপসন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাগদিপাড়া সংলগ্ন বেসকারি শিশু হাসপাতাল ও মাতৃসদনের চিকিৎসকরা করোনা আতংকে অফিস করছেন না। ফলে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত শিশু রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। ফলে অভিভাবকরা তাদের শিশু রোগী নিয়ে চরম বিপাকে পড়েছে। মঙ্গলবার সকালে এ হাসপাতালে গিয়ে দেখা যায়, সাধারণ সর্দি,কাশি,নিউমোনিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত শত শত রোগী চিকিৎসা নিতে ভিড় জমিয়েছে। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা নেই। অভিভাবকরা ভিড় করে ঘন্টার পর ঘন্টা ধরে ডাক্তারের অপেক্ষায় বসে আছে। ডাক্তর আসছে না। শিশুরোগী নিয়ে অনেককেই কান্নাকাটি করতে দেখা গেছে। দুপুর পর্যন্ত তারা ডাক্তারের অপেক্ষায় বসে থেকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরেছে। তবে খোজ নিয়ে জানা গেছে এ হাসপাতালের চিকিৎসকরা করোনার অজুহাতে হাসপাতালে না এলেও বিশেষ কৌশলে বাসায় প্রাইভেট প্রাক্টিস অব্যহত রেখেছে। এ হাসপাতালের এক কর্মচারির সাথে কথা বলে তার প্রমাণও পাওয়া গেল। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মচারি জানান, ডাক্তারদের নাম ও মোবাইল নম্বর সংবলিত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া আছে। পছন্দের ডাক্তারকে তার মোবাইল ফোনে কল করে রোগীর বর্ণনা দেওয়ার পর করোনা নয় এমন নিশ্চিত হলে হয় ওই রোগীকে বাসায় পাঠানো হচ্ছে। অথবা তার পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন তৈরী করে দেওয়া হচ্ছে। ডাক্তারের পরামর্শ ফি যথারীতি রেখে রোগী বিদায় করা হচ্ছে।

এ বিষয়ে এ হাসপাতালের শিশু চিকিৎসক ডাঃ মোস্তফা সারোয়ারের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি একটু অসুস্থ্য তাই হাসপাতালে যাচ্ছিনা। তবে ফোনে রোগীদের পরামর্শ দিচ্ছি।

এবিষয়ে শাহজাদপুর শিশু হাসপাতাল ও মাতৃসদনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান রেজা বলেন, করোনা আতঙ্কে ডাক্তারা আতঙ্কিত। তাই তারা হাসপাতালে আসছেন না। এ ছাড়া আমাদের রোগ প্রটেকশন পোশাক ও সরঞ্জাম নেই। তাই চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। সরকার থেকে আমাদের প্রোটেকশন পোশাক ও সরঞ্জাম সরবরাহ করা হলে আমরা অবশ্যই চিকিৎসা দেব

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোঃ আব্দুল খালেক (৪০) নামের একজন নিহত হয়েছে। নিহত আব্দুল খালেক উপজেলার চর কাদাই গ্রামের মৃত মনতাজ আলী প্রামানিকের পুত্র।

প্রত্যক্ষদর্শী নাহিদুল নামের একজন জানায়, স¤প্রতি শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামের কিছু শিশু কিশোরদের ক্রিকেট খেলার সময় প্রতিবেশী সাইদুলের স্ত্রী মরিয়ম (২৫) এর গায়ে বল লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে বাচ্চাদের অভিভাবকদের সাথে সাইদুলের পরিবারের বাকবিতন্ডার সৃষ্টি হয়।

পরে গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এক কিশোরের পিতা মোঃ আব্দুল মালেক কাজে যাওয়ার সময় সাইদুলের লোকজন মহির, সাইদুল, রাশিদুল, জয়নাল, বাবু, সোবাহান ও জুব্বার লাঠিশোটা নিয়ে তার উপর হামলা চালায়। আব্দুল মালেকের আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে তাদের উপরেও হামলা চালায় সাইদুলের লোকজন।

এলাকার লোকজন আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার আব্দুল খালেককে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়।

পরে এদিন সন্ধ্যায় আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শাহজাদপুর থানা সূত্র জানায়, রাতেই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মহির (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রবাসীর দিগন্ত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক অনলাইন সংবাদপত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য সংবাদের উৎস।

সূত্র: প্রবাসীর দিগন্ত

সম্পর্কিত সংবাদ