শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত
১২ অক্টোবর, ২০২৬ এ ১:৫৬ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবমিনা শারমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা রাবেয়া খাতুন এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুস্থভাবে বেড়ে ওঠার অনুকূল পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কন্যাশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী, প্রবাহপথ পুনরুদ্ধার ও দূষণ বন্ধের দাবি
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ PM · সিরাজগঞ্জের কাগজ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · সিরাজগঞ্জের কাগজ
রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · সিরাজগঞ্জের কাগজ
উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির শীর্ষ নেতারা
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ PM · karatoa.com.bd
