উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপির শীর্ষ নেতারা
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১ PM

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ নাজিরউদ্দিন জেহাদের কবর জিয়ারত ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে শহীদ নাজিরউদ্দিন জেহাদের সমাধিতে উপস্থিত হয়ে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও নাজিম উদ্দিন আলম, বিএনপির যুগ্ম মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, বিএনপির সহ-জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এবং জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে নেতারা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় তাঁরা শহীদ জেহাদসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
প্রভাষক জাফর ইকবাল হিরোক পানশী নৌকা বাইচে গুমানি নদীতে বাইসালের বৈঠার ছন্দে মাতোয়ারা দর্শক
১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের তাড়াশে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনটি অকার্যকর
১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯ PM · karatoa.com.bd
ফুলজোড় নদীর পুনর্জন্ম চান এলাকাবাসী, প্রবাহপথ পুনরুদ্ধার ও দূষণ বন্ধের দাবি
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ PM · সিরাজগঞ্জের কাগজ
রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৬ PM · সিরাজগঞ্জের কাগজ
রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, গণশুনানিতে মতামত গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · সিরাজগঞ্জের কাগজ
