শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা

১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ PM

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, গতকাল রোববার দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পিপুলবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়।

নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিতে রিটেইলার ও খুচরা দোকানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের বেশি দাম ১৯শ’ টাকায় বিক্রয়ের প্রস্তাব করায় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো. এনামুল হক রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়াও বেশ কয়েকটি বাজারে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: karatoa.com.bd

সম্পর্কিত সংবাদ