শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪০ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি সকালে উপজেলার করশালিকা শিকদার পাড়া কৃষক সমবায় সমিতির ৩০ জন সদস্যের মাঝে এ ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের নির্দেশনা ও পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, শাহজাদপুর ইউসিসিএল-এর সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী।
এ সময় বিআরডিবির কর্মকর্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঋণের সুষ্ঠু ব্যবহার করে কৃষি ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রাপ্ত গাছের চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে কৃষক সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিআরডিবির এমন উদ্যোগকে স্বাগত জানান।
The post শাহজাদপুরে বিআরডিবির উদ্যোগে সমিতির সদস্যদের ঋণ ও গাছের চারা বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড় পৌর শহরে রাস্তার পাশে খালে ব্যবসায়ীর মৃত্যু দেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
