পঞ্চগড় পৌর শহরে রাস্তার পাশে খালে ব্যবসায়ীর মৃত্যু দেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৮ PM

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:: পঞ্চগড় পৌর শহরের তুলারডাঙ্গা এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তুলারডাঙ্গা এলাকার রাস্তার পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রেজাউল করিম রেজা ঠাকুরগাঁও জেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকায় বাড়ি করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। পাশাপাশি পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটারে কম্পোজের ব্যবসা করতেন।পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল ও ক্রাইম সিনের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ীতে ফেরেননি। সকালে তার মরদেহ রাস্তার পাশে খালে দেখতে পায় পুলিশ এসে উদ্ধার করে খবর পায় পরিবার।পুলিশ জানিয়েছে, রেজাউল করিম রেজার মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
The post পঞ্চগড় পৌর শহরে রাস্তার পাশে খালে ব্যবসায়ীর মৃত্যু দেহ উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অনলাইন জুয়া: ১১ ফোন ও লাখ টাকা জব্দ, গ্রেপ্তার ১
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চলনবিলের বুকে সাড়ে তিনশ বছরের ইতিহাসের সাক্ষী বারুহাস ইমামবাড়া
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
