শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৬ PM

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ি উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকোলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।
জানা যায়, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজিটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা খায়। এতে সিএনজির যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: Boishakhi News
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানসি নৌকা বাইচের উদ্বোধন
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫২ PM · nagorik tv
সিরাজগঞ্জে ত্রাণের সাড়ে ৭ মেট্রিক টন চালের হদিস নেই
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৬ PM · Alokito Bangladesh
সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশ বিরোধী অপতৎপরতা,বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মায়ের হাত ছুটে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু হানিফার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিরাজগঞ্জ বেলকুচিতে বিক্ষোভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৪ PM · nagorik tv
