শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে বায়োপ্লান্ট বিস্ফোরণে দগ্ধ ২ জন

১৯ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুরে বায়োপ্লান্ট বিস্ফোরণে দগ্ধ ২ জন

১৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে রূপকুমার ঘোষের বায়োপ্লান্টে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে দুইজনের শরীরের ৯০% পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষ দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় একজন সিগারেট ধরালে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর দগ্ধ হন। আহতরা হলেন, দুর্গাদহ গ্রামের মমিন(৩৫) ও লাল চাঁদ (৪৫)।

বিস্ফোরনের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন।

বিষয়টি নিয়ে কথা হলে রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নীচে নেমে একজন সিগারেট জ্বালানোয় আগুন ধরে যায়।

একটি কলেজের অভাবে অনিশ্চিতায় দোয়ারাবাজারের হাওরের শত-শত শিক্ষার্থীর উচ্চশিক্ষা

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত

শিক্ষার্থীরা যেন পড়ালেখা শেষে কর্মক্ষম হয়ে উঠতে পারে : মাহদী আমিন

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

চ্যাটজিপিটিতে প্রেমিকাকে হত্যার ছক, এফবিআইকে তথ্য দিল ওপেনএআই

আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা আহত

সিরাজগঞ্জে নকল বালাইনাশক তৈরির অভিযোগে কারখানা বন্ধ, জরিমানা

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ