শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে বসতবাড়িতে আগুন

২৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৩ AM

শাহজাদপুরে বসতবাড়িতে আগুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার মশিপুর উত্তরপাড়া গ্রামের রহমাতুল্লাহ এরশাদের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, আলমারি, চাল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ঘরের বিভিন্ন জিনিস পুড়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রহমাতুল্লাহ এরশাদের স্ত্রী জানান, তিনি ঢাকায় থাকেন। স্বপ্নে নিজের ঘরে আগুন লাগার দৃশ্য দেখে সকালে গ্রামের বাড়িতে ফিরে আসেন। তিনি বলেন, রাত ১টার দিকে বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। চোখের সামনেই ঘরের মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।

এ অগ্নিকাণ্ডে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

সূত্র: Amar Sangbad

সম্পর্কিত সংবাদ