শাহজাদপুরে পৃথক দুটি স্থান থেকে নারীসহ নিখোঁজ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার!
১০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

১০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ী থেকে শুক্রবার(১০ জুলাই) ভোরে গৃহবধু মিম খাতুন (১৮) এর লাশ এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সকালে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেল এর স্ত্রী ও একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের রহিম সরকারের ছেলে।
নিহত সবুজের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। শুক্রবার (১০ জুলাই) সকালে তার মৃত্যুর খবর পাই আমরা।
অপরদিকে মিম খতুনের পিতাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে মিমের শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা। কারন তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে দুইটি হত্যাকান্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধু মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অপদিকে শুক্রবার(১০জুলাই) সকালে হাসাকোলা গ্রামের নান্নুর বাড়ির রাস্তার উত্তর পাশে অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে তার পরিচয় সনাক্ত হয় এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটিও একটি হত্যাকাণ্ড।
তিনি আর জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুইটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ভ্যানচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ PM · dailyamardesh.com
সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২০ PM · tritiyamatra.com
সিরাজগঞ্জে শীতের শুরুতেই অতিথি পাখির কলরব
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ PM · Alokito Bangladesh
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খানকে মো: আনিস আহমেদ এর শুভেচ্ছা ও অভিনন্দন
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
