শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১১ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। অভিযানে ইয়াবা বিক্রির সাথে জড়িত আরও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো: আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২:৪৫ টায় দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অভিযুক্ত মো: নূরণবী (২৮) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দ্বারিয়াপুর হালিয়াঘাটি গ্রামের মৃত মহির শেখের ছেলে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
অপরদিকে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো: মমতাজ আলীর নেতৃত্বে পারকোলা এলাকায় অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। পারকোলা গ্রামের একটি চা দোকানের পাশে ইয়াবা কেনাবেচার সময় মো: শফিকুল মণ্ডল (৩৬) নামের একজনকে ১৬ পিস ইয়াবাসহ (ওজন ১.৬ গ্রাম) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পারকোলা পশ্চিমপাড়া গ্রামের মো: মামুত মণ্ডলের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মো: রইচ উদ্দিন (৩৫) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। শফিকুল জানান, তিনি পলাতক রইচ উদ্দিনের কাছ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক মুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
The post শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কর্মকর্তা সংকটে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা স্থবির ঃ সেবা না পেয়ে ভোগান্তিতে পৌরবাসী
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩০ AM · Daily Nabochatona
সিরাজগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সেমিনার অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
