শাহজাদপুরে পিআইও'র দুর্নীতির তদন্তে এসে গোপন বৈঠক, শেষে উপহার নিয়ে ফিরলেন তদন্তকারী কর্মকর্তা
৩০ মার্চ, ২০২৬ এ ১:০০ PM

৩০ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২০২০-২১ এবং ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে এসে ভিআইপি মোটেলে বসে খানাপিনা করে উপহার সামগ্রী নিয়ে বিদায় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
রবিবার (২৯ মার্চ) এ সংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে, দুদকের দায়ের করা ৪ কোটি ৬০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত পিআইও আবুল কালাম আজাদ, তার স্ত্রী, সন্তান ও গাড়ি চালকের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিলেও গত ১৫ মাসেও তা কার্যকর হয়নি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের নদী ভাঙন এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দকৃত ৪৬ লাখ টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাট বাবদ ১৫০ মে.টন গম, ২০২৪-২৫ অর্থ বছরের কাবিটা এবং টিআর কর্মসূচির মোট বরাদ্দের ২০% রিজার্ভ ১ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা, কাবিখা ২০% রিজার্ভসহ মোট ২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেন ২০২৫ সালের ১১ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল রশীদ তদন্তে আসেন।
এদিকে পিআইও'র বিরুদ্ধে লিখিত অভিযোগকারী মোতাহার হোসেনকে না ডেকে পিআইও আবুল কালাম আজাদের সাথে গোপন মিটিং সেরে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী। তিনি জানান, ২০২০-২১ এবং ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন প্রকল্পের কাজ না করেই প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার লিখিত অভিযোগ দেওয়ার পর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল রশীদ পিআইও আবুল কালাম আজাদের সাথে পিপিডি মোটেল এ্যান্ড কনভেনশন সেন্টারে বসে দুপুরে রাজকীয় খানাপিনা করে গোপন বৈঠক শেষে উপহার সামগ্রী নিয়ে বিদায় নেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে উল্টো আবারও লিখিত দিতে বলে তাকে পিপিডি মোটেল থেকে তাড়িয়ে দেন বলেও অভিযোগ করেন মোতাহার হোসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক মোঃ আব্দুল রশীদকে দেওয়া উপহার সামগ্রী নিয়ে মুঠোফোনে জানতে চাইলে পিআইও অফিসের স্টাফ মোঃ আলতাফ হোসেন এসব প্রশ্ন না করার অনুরোধ করে বলেন, "আমরা এমনিতেই ব্যাকায়দায় আছি।"
বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক মোঃ আব্দুল রশীদের কাছে তদন্তের ব্যাপারে জানতে চাইলে, কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উনার সারা পাওয়া যায়নি।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
