শাহজাদপুরে নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, আটক ১
৪ মার্চ, ২০২৬ এ ২:০০ PM

০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম | আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। বুধবার ৪ জানুয়ারি ভোর সাড়ে ৬টায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিলে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ এশার প্রামাণিককে আটক করেছে। অভিযুক্ত মো. এশার প্রামাণিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের পুত্র এবং শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ বুধবার ভোর সাড়ে ৬টার সময় বাড়ির পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদী থেকে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার সময় পথিমধ্যে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি মোঃ এশার প্রামাণিক জোর করে নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানিয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ভোর সাড়ে ছয়টায় নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি মোঃ এশার প্রামাণিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার ধর্ষণের কথা স্বীকার করেছে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে এসে দুই কেজি গাঁজাসহ সিরাজগঞ্জের সোহেল গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৪ PM · আমার বিক্রমপুর
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০৮ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাহাতো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘করম পরব’ উদযাপন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · nagorik tv
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ১
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · sangbad.net
সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নিহত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · দেশ রূপান্তর
