শাহজাদপুরে ধানক্ষেত হতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার !
৪ অক্টোবর, ২০২৩ এ ১২:১৯ AM
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া চড়াচিথুলিয়া থেকে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা অজ্ঞাত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৩রা অক্টোবর) বিকেল চারটায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের মন্ডলপাড়ায় হাকিম মন্ডলের ধানক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা এবং পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ও উপপরিদর্শক আব্দুল বাকী সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং তার মুখ মন্ডল পোকায় খেয়ে ফেলার কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার জিহ্বায় কামড় দেয়া এবং গলায় কিছু একটা পেচানো রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।”
তিনি আরো জানান, “লাশের ময়নাতদন্তের পর আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
The post শাহজাদপুরে ধানক্ষেত হতে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার ! appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
কাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউর
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে আহত, বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ PM · ajkerpatrika.com
রাজশাহীতে নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ এর রেজিস্ট্রেশন উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালিয়াহরিপুরে বাবার স্বপ্ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ৩ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ওয়াসিম
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
