শাহজাদপুরে দোকান ভাঙচুর করে জায়গা দখল চেষ্টার অভিযোগ
২৯ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে দোকানঘর ভাঙচুর করে অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন পার করছে।
ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল খারুয়াজংলা গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে কামরুল ইসলামের মালিকানাধীন জায়গায়। অভিযুক্তরা পার্শ্ববর্তী ইউসুফ আলী প্রামানিকের ছেলে বাবু, মৃত ময়লাল বিশ্বাসের ছেলে মঞ্জিল বিশ্বাস ও নইদে প্রামাণিকের ছেলে আলমগীর।
বুধবার (২৯শে এপ্রিল) সরেজমিনে গেলে ভুক্তভোগী কামরুল ইসলাম কারিম অভিযোগ করে বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্য এবং দাদি এবং ফুপুর কাছ থেকে জায়গা ক্রয় করে দীর্ঘদিন যাবৎ তারা দখলে রেখে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। তার ফুপাতো ভাই বাবু কয়েকজন ব্যক্তিকে সাথে নিয়ে জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।
গত ২২ এপ্রিল সকালে অভিযুক্ত বাবু, মঞ্জিল ও আলমগীরসহ তাদের লোকজন লাঠিসোটা নিয়ে দোকান ঘর ভাঙচুর করে জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করে। এছাড়াও তারা ভুক্তভোগী মঞ্জিলের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এই বিষয়ে ভুক্তভোগী কারিমের ভারাটিয়া জানান, গতকাল মঞ্জিল ও আলমগীর দোকানে এসে আমাকে ভয়ভীতি দেখিয়ে দোকান ছেড়ে দিতে বলেছে। তাদের ভয়ে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি।
এই বিষয়ে অভিযুক্ত মঞ্জিল ও আলমগীরের সাথে যোগাযোগ করে প্রশ্ন করা হলে তারা জানান, উক্ত জায়গাটি বাবুর পিতা ইউসুফ প্রামাণিকের কাছ থেকে আমরা ক্রয় করেছি। সেকারণে জায়গা দখল করতে গিয়েছিলাম, এসময় তাদের কাছে ক্রয়ের দলিল দেখতে চাইলে তারা একটি বায়নানামা দলিল দেখায়।
এই বিষয়ে প্রতিবেশীরা জানায়, বায়না দলিল দিয়ে কেউ মালিকানা দাবি করতে পারে না। এছাড়াও আমরা জানি জায়গার মালিক কামরুল ইসলাম কারিম। প্রায় পঞ্চাশ বছর যাবত তারাই জায়গাটি ভোগদখলে রয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে উভয় পক্ষকে বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে ট্রাকচাপায় সিএনজিচালকের মর্মান্তিক মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১০ PM · dailysakalbela.com
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
