শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

২০ মে, ২০২৫ এ ১:০০ PM

শাহজাদপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুদল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কৃষক নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ববিরোধ, গত রোজার ঈদে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল।

এরই জেরে সোমবার সকালে বাগধুনাইলের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামে ধান কাটতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আবারও দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ফালার আঘাতে কৃষক নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত আরও ১০জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর গ্রামে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।

বাগধুনাইল গ্রামের নেতৃত্বদানকারী তাইজুল ইসলাম বলেন, সোমবার সকালে বাগধুনাইল গ্রামের কয়েকজন কৃষক কুলিয়ারচর গ্রামের মাঠে ধান কাটতে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে কৃষক নজরুল কুলিয়ারচর গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুলিয়ারচর গ্রামবাসী তার বুকে ফালাবিদ্ধ করে ও মাথায় আঘাত করে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি দাবি করেন, এ হত্যার পর কুলিয়ারচর গ্রামবাসী ও তাদের আশপাশের গ্রামের আত্নীয়-স্বজন তাদের বাড়িঘরের মালামাল ও গরু-ছাগল সরিয়ে নিচ্ছে।

এ বিষয়ে কুলিয়ারচর গ্রামবাসীর বক্তব্য জানতে চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মালামাল সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত কয়েকজন পুরুষ ও মহিলা বলেন, লুটপাট এড়াতে আমাদের আত্নীয় স্বজনের জিনিসপত্র সরিয়ে নিচ্ছি।

শাহজাদপুর থানার ওসি আসলাম উদ্দিন বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy . OK

সূত্র: Jugantor

সম্পর্কিত সংবাদ