শাহজাদপুরে দুই কৃষকের জমির আধা-পাকা ধান লুটের অভিযোগ
১৩ মে, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাড়াটিয়া মাস্তান দিয়ে দুই কৃষকের প্রায় ৭৮ শতাংশ জমির আধা-পাকা ধান কেটে লুট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা মৌজায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক সকিম প্রামানিক ও ফটিক প্রামানিকের দাবি, বৈধ কাগজপত্র না থাকলেও প্রাণনাশের হুমকি দিয়ে আব্দুল আজিজ ও তার দলবল জোরপূর্বক জমির ধান কেটে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, খারুয়াজংলা মৌজার ৭৮ শতাংশ জমি ১৯৭৮ সালে মা শুকুরন নেছার কাছ থেকে দলিলমূলে (দলিল নং ১৬১৪) প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন দুই ভাই সকিম ও ফটিক। সম্প্রতি একই ইউনিয়নের বাড়াবিল গ্রামের আব্দুল আজিজ উক্ত জমির মালিকানা দাবি করলে শাহজাদপুর আইনজীবী সমিতিতে কয়েক দফা সালিশি বৈঠক হয়। ভুক্তভোগীদের দাবি, সালিশে নথিপত্র পর্যালোচনায় তাঁরা প্রকৃত মালিক প্রমাণিত হলেও সেই সিদ্ধান্ত অমান্য করে আব্দুল আজিজ দেশীয় অস্ত্রসহ ভাড়াটিয়া বাহিনী নিয়ে ধান লুট করেন।
অভিযুক্ত আব্দুল আজিজ ধান কাটার বিষয়টি স্বীকার করে বলেন, উক্ত জমি আমার এবং আমি দীর্ঘকাল ধরে ভোগদখল করছি। নিজের জমির ধানই আমি ঘরে তুলেছি।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল নাদের জানান, বিষয়টি নিয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী কৃষকরা এ ঘটনায় শাহজাদপুর আমলি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
রায়গঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি, শীর্ষে দাদপুর সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়
পেট জোড়া লাগানো ২ শিশুকে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা কার্যক্রম শুরু
ম্যানেজিং কমিটিতে নিয়োগ ক্ষমতা হস্তান্তরের বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ মিছিল
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর ইসলামের সপক্ষে কাজ করার অঙ্গীকারে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ধন্যবাদ
প্রধানমন্ত্রীর শোকসউদী আরবে সোফার কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি নিহত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
সূত্র: দৈনিক ইনকিলাব
সম্পর্কিত সংবাদ
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৭ AM · বাংলা ট্রিবিউন
সিরাজগঞ্জে কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বালু বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ২
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ AM · সময়ের কণ্ঠস্বর
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৬ PM · karatoa.com.bd
রায়দৌলতপুর প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪-১ গোলে জয়ী জেএসএম ডায়নামো ফোর্স
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু’র গণসংযোগ ও মতবিনিময় সভা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
