শাহজাদপুরে ডা. এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুরে ডা. এম এ মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার মশিপুর উত্তরপাড়া ফুটবল মাঠে মিতালী সংঘ ক্লাবের আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিতের পক্ষে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলে সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, কবি ও সাহিত্যিক এইস এস সরোয়ারদী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাইমুর রহমান লিমনসহ মিতালী সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফুটবল খেলায় উদ্বোধন ম্যাচে নরিনা ফুটবল একাদশ বনাম বেতিল ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। এতে নরিনা ফুটবল একাদশ ১-০ গোলে বেতিল ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করেন।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে আন্তঃস্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইউনিক মডেল স্কুল বিজয়ী
২৪ অক্টোবর, ২০২৬ এ ১:৩৬ PM · https://www.dainiksokal.com/
তাড়াশে শিয়াল মারা ফাঁদে প্রাণ হারালেন গৃহবধূ
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘চর উৎসব’
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২২ PM · Channel i Online
বিয়ের ২০ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ AM · বাংলা ট্রিবিউন
নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৩ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
